বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, বিকাল ৭:৫০ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

মানবতার সেবক হয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চান,বাংলাদেশ পুলিশে কর্মরত মোঃ জাহাঙ্গীর আলম

logoশেখ রাজীব হাসানবুধবার, ১৩ জানুয়ারী ২০২১, রাত ২:৬ সময় 0541
মানবতার সেবক হয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চান,বাংলাদেশ পুলিশে কর্মরত মোঃ জাহাঙ্গীর আলম

মানবতার সেবক হয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চান,বাংলাদেশ পুলিশে কর্মরত মোঃ জাহাঙ্গীর আলম

শেখ রাজীব হাসান,গাজীপুরঃ
একজন আদর্শবান,শিক্ষানুরাগী,আত্ম মানবতার সেবক ও বাংলাদেশ পুলিশ বাহিনীর উজ্জ্বল নক্ষত্র,অসহায় মানুষের কাছে যিনি জনপ্রিয় ব্যক্তি।সর্বদাই যিনি অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেন।তিনি কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সরকার পরিবারের মোঃ হাসান আলী সরকারের সূর্য সন্তান মোঃ জাহাঙ্গীর আলম।
জাহাঙ্গীর আলম গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে গত ১বছর ৭মাস যাবত সার্জনের দায়িত্ব পালন করছেন।এছাড়া তিনি মৃত বোনের স্বপ্ন পুরণে ডাঃ হাছনা হেনা ফাউন্ডেশন নামে একটি সেচ্ছাসেবী সংগঠন পরিচালনা করছেন।যাদের থাকা-খাওয়া ও চিকিৎসা করার মত সামর্থ্য নেই,তাদের থাকা-খাওয়া,ঘর-বাড়ি,চিকিৎসা খরচ দিচ্ছেন।টাকার অভাবে যেসব মেয়েদের বিয়ে হচ্ছে না,তাদের নগদ অর্থ সহায়তা করে যাচ্ছেন।

অর্থাভাবে যেন কারো লেখাপড়া বন্ধ না হয় সেদিকে বিশেষ দৃষ্টি দিয়ে মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়মিত অর্থ দিয়ে যাচ্ছেন তিনি।প্রতি বছর হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র নিয়ে পাশে দাঁড়িয়েছেন তিনি।সাধারণ মানুষের আপদে-বিপদে সর্বক্ষণ তিনি পাশে দাঁড়ান,তার কাছে এসে আজও কেউ নিরাস হয়ে খালি হাতে ফিরে যাননি।বয়স্ক,প্রতিবন্ধী ও বিধবাদের দিচ্ছেন আর্থিক ও মানবিক সাহায্য।তাই তিনি সাধারণ মানুষের কাছে জনসেবক আদর্শবান মানবতার ফেরিওয়ালা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।এছাড়াও ধর্মীয় প্রতিষ্ঠান,মসজিদ,মাদ্রাসা,ওয়াজ মাহফিলে পর্যাপ্ত পরিমাণের অর্থ দান করছেন।শিক্ষা প্রতিষ্ঠান,ক্লাব,সংঘ,খেলাধুলা,আচার-অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানে চাহিদামত অর্থ দিয়ে যাচ্ছেন তিনি।
মানবতার সেবক জাহাঙ্গীর আলম প্রয়াত বোনের নামে প্রতিষ্ঠিত ডাঃ হাছনা হেনা ফাউন্ডেশনে তার নিজস্ব অর্থায়নে দীর্ঘদিন অসহায় মানুষের পাশে থেকে সহায়তা দিয়েছেন এবং বর্তমান সময়ে প্রাণঘাতী কোভিড-১৯ করোনা ভাইরাসের কারনে সমগ্র বিশ্বের ন্যায় বাংলাদেশের অসহায় মানুষ যখন দিশেহারা তখন দেশের এ কঠিন সময়ে অসহায় কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে প্রথমধাপে খাদ্য সামগ্রী চাল, ডাল, তেল পিয়াজ,আলু লবনসহ নগদ অর্থ প্রদান করেন। এছাড়া সড়কে যাতায়েত কারী পথচারী, যাত্রী, ও চালকদের মাঝে পিপিই, মাস্ক ও হ্যান্ড স্যানিডাইজার বিতরণ করেন।
প্রায় সময়ে সরোজমিনে দেখা যায়,অসহায় পথশিশু,বৃদ্ধাকে নিয়ে মহল্লার হোটেলে খাওয়া দাওয়া করছেন। বৃদ্ধ রিকশা, ভ্যান, সিএনজি চালকের গাড়ি ঢেলছেন, নিজ অর্থায়নে মহাসড়কে বিভিন্ন স্থানে গর্তের মধ্যে বালি ফেলছেন।মহাসড়কে অসুস্থ্য হয়ে পড়ে থাকা মানুষদের হাসপাতালে নিয়ে যাচ্ছেন, সুস্থ্য হওয়ার আগ পর্যন্ত তাদের দেখাশোনা করছেন। রাস্তায় হেটে যাওয়া অসহায়দের ডেকে এনে কাপড় কিনে দিচ্ছেন। 
এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম সকালের সময়কে জানান,আমার খুব আদরের বোন ছিলো ডাঃ হাছনা হেনা।আমরা দুই ভাই বোন মিলে স্বপ্ন দেখেছিলাম এমন একটা আশ্রম করবো যেখানে ব্রদ্ধাশ্রম,এতিমখানা হবে পথ শিশুরা এখানে থেকে পড়াশুনা করে নিজেদের ভবিষ্যত তৈরি করবে। কিন্তু আমার বোন হঠাত স্টোক করে মৃত্যুবরণ করে।আমি শত পরিশ্রমের মাঝে মৃত বোনের স্বপ্ন পূরণে আমার গ্রামের বাড়ি কুড়িগ্রামে একটি জায়গা ব্যবস্থা করেছি।কিছুদিনের মধ্যে ওই জায়গায় বাওন্ডারির কাজ শুরু করবো।আসলে অসহায় মানুষদের সহযোগীতা করতে আমার ভালো লাগে।আমার জন্য সবাই দোয়া করবেন যেন মৃত বোনের স্বপ্ন পুরণ করতে পারি।

বিষয়- লাইফ স্টাইল,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর